চট্টগ্রাম ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে বাঁশখালীর শেখেরখীল এলাকায় মোবাইল কোর্টের অভিযান

বাঁশখালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: শেখেরখীলে আইস ফ্যাক্টরিকে জরিমানা, বিচ্ছিন্ন করা হলো বিদ্যুৎ সংযোগ

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ২৫ মে ২০২৬ : বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড।

অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে শেখেরখীল এলাকার একটি আইস ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কয়েকটি বরফ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (২৪ মে) দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে অংশ নেয় বাঁশখালী উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বিত টিম। বঙ্গোপসাগর সংলগ্ন জলকদর খালের মোহনা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং বঙ্গোপসাগরের প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গত ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর ও অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সাগরে অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত কোনো চক্রকে আটক করা সম্ভব না হলেও বঙ্গোপসাগরের মোহনায় জলকদর খালের তীরবর্তী একাধিক বরফ উৎপাদন কারখানায় তল্লাশি চালানো হয়।
এ সময় শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকায় অবস্থিত ‘মালেক শাহ্ আইস ফ্যাক্টরি’-তে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের বিভিন্ন প্রমাণ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে এবং নির্ধারিত মানমাত্রার পানি ব্যবহার না করে বরফ উৎপাদন করছিল। এছাড়া নিষিদ্ধ সময়ে অবৈধভাবে আহরিত সামুদ্রিক মাছ সংরক্ষণে এসব বরফ সরবরাহ করা হচ্ছিল বলেও প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্ট সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত মালিকপক্ষ বরফ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে। এ অপরাধে মালেক শাহ্ আইস ফ্যাক্টরিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের সহায়তায় অভিযুক্ত বরফ কারখানাসহ আশপাশের আরও কয়েকটি বরফ উৎপাদন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে নিষিদ্ধ সময়ে অবৈধ কার্যক্রম চালানো না যায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের আরোপিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে বাঁশখালীর শেখেরখীল এলাকায় মোবাইল কোর্টের অভিযান

বাঁশখালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: শেখেরখীলে আইস ফ্যাক্টরিকে জরিমানা, বিচ্ছিন্ন করা হলো বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬