চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি

নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জোরালো

মু. অলি উল্যাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৮:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী | ০৩ মে ২০২৬ :
গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জোটের ব্যানারে একটি বড় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজারে গিয়ে সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে শেষ হয়।

গণমিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইসহাক খন্দকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের মতামতকে উপেক্ষা করছে। তারা দাবি করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পর ১৮০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।

বক্তারা আরও বলেন, “৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায় উপেক্ষা করা হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিলেও সংবিধান সংস্কারের শপথ গ্রহণ করেনি।”

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও বেগবান করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ মাদানী, জহিরুল হক, কাজী মাইনুদ্দিন তানভীর, আব্দুল কাইয়ুম এবং বোরহান উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণভোটের রায় বাস্তবায়নে দেরি হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি

নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জোরালো

আপডেট সময় : ০৮:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬