চট্টগ্রাম ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট ও দিনাজপুরে বিপুল মাদক উদ্ধার

পাঁচবিবিতে ১৫ হাজারের বেশি নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (প্রতিনিধি) জয়পুরহাট।
  • আপডেট সময় : ১০:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে বিজিবির অভিযানে জব্দ হওয়া নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি, জয়পুরহাট | ২৩ এপ্রিল ২০২৬ :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল আখিড়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি রায়হান (৫৬), তিনি আখিড়াপুকুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সড়াইল আখিড়াপুকুর এলাকায় ভারতের উদ্দেশ্যে পাচারের জন্য বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৬৩ বোতল ‘একেএল ওয়ান ১০০ এমএল’ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে রায়হানকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গোডাউন থেকে আরও ৭ হাজার ৪৮৫ বোতল অবৈধ সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মোট সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে জনসম্মুখে ধ্বংস করা হবে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট ও দিনাজপুরে বিপুল মাদক উদ্ধার

পাঁচবিবিতে ১৫ হাজারের বেশি নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

আপডেট সময় : ১০:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬