চট্টগ্রাম ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দেবীদ্বারের মোচাগড়া গ্রামে পাগলাটে শিয়ালের হামলায় আহত ৭ জন—আশঙ্কামুক্ত সবাই

কুমিল্লার দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে একটি বন্য শিয়াল হঠাৎ দৌড়ে এসে একজনকে কামড়ে দেয়। এরপর দ্রুত আরেকজনের পায়ে কামড় দিয়ে এলোমেলোভাবে আশপাশের আরও কয়েকজনকে আক্রমণ করে। শিয়ালের আচরণ ছিল পাগলাটে ও অস্বাভাবিক ধরনের।

এসময় স্থানীয়রা চিৎকার শুনে একত্রিত হয়ে শিয়ালটিকে ধরে ফেলে এবং পরে মেরে ফেলে। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের র‌্যাবিস ভ্যাকসিন দেন।

আহতরা হলেন—জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, “শনিবার রাতে আহতদের হাসপাতালে আনা হলে তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।”

স্থানীয়দের ধারণা, শিয়ালটি সম্ভবত জলাতঙ্কে আক্রান্ত ছিল, যার কারণে এমন অস্বাভাবিক আচরণ করেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং প্রশাসন এ বিষয়ে সতর্ক থাকতে স্থানীয়দের পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেবীদ্বারের মোচাগড়া গ্রামে পাগলাটে শিয়ালের হামলায় আহত ৭ জন—আশঙ্কামুক্ত সবাই

কুমিল্লার দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন

আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫