চট্টগ্রাম ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নারী অধিকার, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) পিএফজির উদ্যোগে এবং মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী অধিকার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে।
পিএফজির অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আকতার হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাইদুল ইসলাম মাস্টার এবং সাংবাদিক তছলিম উদ্দীন।
অনুষ্ঠানে সাপাহার পিএফজির সকল সদস্য, ওয়েভ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারী অধিকার, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬