চট্টগ্রাম ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান, বিভিন্ন জেলা থেকে উদ্ধার বিপুল যন্ত্রাংশ

ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৮টি ইজিবাইক

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূল রহস্য উদঘাটিত হয়েছে। অভিযানে চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে মোট ১৮টি ইজিবাইক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোঃ নজরুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, ফরিদপুর।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ইজিবাইক চুরির মামলা (মামলা নং-৩২) দায়ের হয়। এরপর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা পুলিশ তদন্তে নামে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর, শরীয়তপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে চোর চক্রের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৩টি সচল ইজিবাইক ও ৫টি অচল/পুরাতন ইজিবাইক। এছাড়াও উদ্ধার করা হয়েছে ইজিবাইক কাটার সরঞ্জাম ও বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে ইজিবাইক চুরি করত। চুরির পর দ্রুত রং পরিবর্তন ও ইঞ্জিন নম্বর বিকৃত করে সনাক্তকরণ কঠিন করে তুলত। পরবর্তীতে বিভিন্ন জেলায় ইজিবাইক ও এর যন্ত্রাংশ বিক্রি করত তারা।

পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বলেন, “জনসাধারণের উপার্জনের বাহন রক্ষায় জেলা পুলিশ আপোষহীন। এই চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনঅর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ, সাধারণ সম্পাদক স্বপন মাহমুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান, বিভিন্ন জেলা থেকে উদ্ধার বিপুল যন্ত্রাংশ

ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৮টি ইজিবাইক

আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬