চট্টগ্রাম ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যে বিএনপি নেতাদের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহারের দাবি

কুমিল্লায় ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিএনপি নেতৃবৃন্দের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি ---
  • আপডেট সময় : ০৫:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি।।
প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এক সভায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যৌথভাবে দেওয়া ওই প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইউসুফ মোল্লা টিপু একজন রাজপথে সংগ্রামী নেতা, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সদা দলের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে যাচ্ছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই আন্দোলনরত অবস্থায় ইউসুফ মোল্লা টিপু আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হন, তবুও তিনি আন্দোলন চালিয়ে যান। এমন একজন ত্যাগী ও নিবেদিত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান মনিরুল হক চৌধুরীর দায়িত্বহীন আচরণের বহিঃপ্রকাশ।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন, মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন আফরোজ বিজলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, সদস্য সচিব এ.কে.এম. শাহেদ পান্না, ছাত্রদল সভাপতি নাহিদ রানা, সাধারণ সম্পাদক ফয়জুর রশিদ প্রিমু, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাসাস আহ্বায়ক মঞ্জুরুল আলম, সদস্য সচিব ইমরান হোসেন, তাঁতী দলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোঃ নবী প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মনিরুল হক চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, ভবিষ্যতে দলের কোনো নেতাকে তুচ্ছতাচ্ছিল্য বা অসম্মানজনক বক্তব্য প্রদান করলে কুমিল্লা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে কুমিল্লা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনিরুল হক চৌধুরীর আপত্তিকর মন্তব্যে বিএনপি নেতাদের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহারের দাবি

কুমিল্লায় ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা বিএনপি নেতৃবৃন্দের

আপডেট সময় : ০৫:২০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫