চট্টগ্রাম ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রা এলাকায় সবচেয়ে বেশি ভোগান্তি

ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল: ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও অতিরিক্ত ভাড়া আদায়

শাকিল হোসেন
  • আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলে শুরু হওয়া বিশেষ ছুটিকে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে।

এতে মহাসড়ক ও আশপাশের সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা গেছে, চন্দ্রা এলাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে শত-শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ঢাকা থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত যান চলাচল ছিল ধীরগতির। চন্দ্রা এলাকা, কলেজগেট ও টাঙ্গাইলমুখী সড়কে যানজট আরও তীব্র আকার ধারণ করে।

যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত আয়ের আশায় অনেক বাস স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপে চলাচল করছে। ফলে নির্ধারিত রুটে বাস সংকট দেখা দিয়েছে এবং দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

হাসান নামে এক যাত্রী জানান, ঢাকা থেকে চন্দ্রা যেতে যেখানে সাধারণত ১৫০ থেকে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকে উঠছেন। ট্রাকে জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।

সাভার থেকে আসা যাত্রী রাসেল হোসেন বলেন, ঢাকা থেকে চন্দ্রা যেতে সাধারণত ২৫০ টাকা লাগে। আজ সকালে বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা চাওয়া হয়েছে। বাধ্য হয়েই দিতে হয়েছে। এত ভোগান্তি আগের ঈদের সময়েও দেখিনি।
জমেলা খাতুন নামে এক গার্মেন্টকর্মী বলেন, ভোটের জন্য ছুটি দিয়েছে ঠিকই, কিন্তু বাস পাচ্ছি না। সকাল থেকে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত হয়তো ট্রাকেই উঠতে হবে। সেখানেও ৪০০ টাকা নিচ্ছে। যাত্রী বেশি, বাস কম—এই সুযোগে ভাড়া বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিবসে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রা এলাকায় সবচেয়ে বেশি ভোগান্তি

ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল: ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও অতিরিক্ত ভাড়া আদায়

আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬