চট্টগ্রাম ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুদকের প্রাথমিক অনুসন্ধানে ওষুধ ক্রয়ে কোটি টাকার অনিয়মের প্রমাণ, কেন্দ্রীয় তদন্তের আবেদন প্রস্তুত

কুমেক হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়ম: দুর্নীতির অনুসন্ধান চায় দুদক

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান।

রবিবার (৫ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

দুদকের কুমিল্লা কার্যালয়ের একটি দল সকালে হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা ঔষধ মজুদের নথিপত্র, ক্রয় সংক্রান্ত কাগজপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, “তিনটি ওষুধ কেনাকাটায় কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথি যাচাই-বাছাই করা হয়েছে। এতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, যার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।”

সম্প্রতি পেনথোটাল সোডিয়াম ইনজেকশন ক্রয়ে বড় ধরনের মূল্য বৈষম্যের তথ্য উঠে আসে—যেখানে ১০১ টাকার ইনজেকশন কেনা হয় ১,২৯৯ টাকায়।

এই ঘটনায় কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি এম এম হাসান এবং হাসপাতালের প্রধান সরকারি কর্মকর্তা দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

সামাজিক সংগঠনগুলো এই অনিয়মে জড়িতদের অপসারণের দাবি জানায়। বিষয়টি আলোচনায় আসার পর কেন্দ্রীয় ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুদকের প্রাথমিক অনুসন্ধানে ওষুধ ক্রয়ে কোটি টাকার অনিয়মের প্রমাণ, কেন্দ্রীয় তদন্তের আবেদন প্রস্তুত

কুমেক হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়ম: দুর্নীতির অনুসন্ধান চায় দুদক

আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫