চট্টগ্রাম ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডহরি খালের ওপর সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

একটি সেতুর অভাবে পিছিয়ে উন্নয়ন: মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের করুণ বাস্তবতা

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন ভৌগোলিকভাবে সমৃদ্ধ হলেও একটি সেতুর অভাবে আজও উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক সুবিধা—সব ক্ষেত্রেই ইউনিয়নবাসীকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

ডহরি-তালতলা খালের ওপর সেতু না থাকায় কলমা ইউনিয়ন উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগবিচ্ছিন্ন। ফলে প্রশাসনিক কাজ বা চিকিৎসা নিতে হলে কলমার মানুষকে টঙ্গীবাড়ি উপজেলার সড়ক ঘুরে যেতে হয়। এতে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়, যা সময় ও অর্থ দুটোই নষ্ট করে।

স্থানীয়রা জানান, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় চলাচল করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—সবার জন্যই এটি এক ভয়াবহ দুর্ভোগ। বর্ষাকালে খালে স্রোত ও বাল্কহেড চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক এ রহিম বলেন, “ডহরি এলাকায় সেতু না থাকায় কলমা ইউনিয়ন উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। একটি সেতু হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।”

বড়মোকাম বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “খেয়া নৌকা রাত ১০টার পর বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে হলে ৮ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে।”

রাজনীতিক হাবিবুর রহমান অপু চাকলাদার জানান, “ডহরীতে সেতু হলে শুধু কলমা নয়, আশপাশের ইউনিয়নের মানুষও উপকৃত হবে। পদ্মা নদীর তীর ধরে সড়ক তৈরি হলে মাওয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ হবে, যা পর্যটনের নতুন দুয়ার খুলে দেবে।”

স্থানীয়দের দাবি, ডহরি এলাকায় দ্রুত সেতু নির্মাণ করা হলে অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াত সহজ হবে। কলমা ইউনিয়নের অর্থনীতি ও শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, এবং ইউনিয়নবাসীও অন্যান্য এলাকার মতো উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডহরি খালের ওপর সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

একটি সেতুর অভাবে পিছিয়ে উন্নয়ন: মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের করুণ বাস্তবতা

আপডেট সময় : ০৯:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫