চট্টগ্রাম ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদক ও অবৈধ বাজি জব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সদস্যরা।

শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্ণীপুর এবং সদর উপজেলার কটকবাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা যায়, যশপুর বিওপি’র অধীনস্থ লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল ভোররাতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস ভারতীয় বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদক ও অবৈধ বাজি জব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫