চট্টগ্রাম ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

কিশোরগঞ্জের ভৈরবে গভীর রাতে বিএনপির নির্বাচনি জনসভা

এবার ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ
  • আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠার দিন। এদিন সবাইকে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ রাজপথে নেমে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি তুলেছে। এবারও একটি মহল নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা-বোনদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা মা-বোনদের সম্মানহানি করেছিল, তারাই আজ এসব অপকর্মে জড়িত। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি, তারা যেন জেলার প্রতিটি আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে দেশ গড়ার শপথ নেয়।
বক্তব্য শেষে তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ধানের শীষে ভোট চান।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কিশোরগঞ্জের ভৈরবে গভীর রাতে বিএনপির নির্বাচনি জনসভা

এবার ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬