চট্টগ্রাম ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মাঠে নামা গোপালগঞ্জ-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে

গোপালগঞ্জ-৩ আসনে গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণ অধিকার পরিষদের হয়ে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির দুই নেতা—আবুল বসার ও কাজী রনি।

বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বসার পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ধলা মিয়া দাড়িয়ার ছেলে এবং স্থানীয় ঘাঘর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

এর আগে কাজী রনি, যিনি গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক, মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

মনোনয়ন সংগ্রহের পর আবুল বসার বলেন,

“গণ অধিকার পরিষদ গণমানুষের দল। এখানে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নেই। গোপালগঞ্জ-৩ আসনটি একটি ভিআইপি আসন। এখানে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী গণ অধিকার পরিষদই হবে জনগণের পছন্দের দল।”

তিনি আরও জানান, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই গণ অধিকার পরিষদ কাজ করছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়েন এবং কেউ কেউ এখনো কারাগারে রয়েছেন। এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর কোটালীপাড়ায় সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিতভাবে মাঠে সক্রিয় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মাঠে নামা গোপালগঞ্জ-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে

গোপালগঞ্জ-৩ আসনে গণ অধিকার পরিষদের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫