চট্টগ্রাম ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে, সুষ্ঠু ও অবাধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একই সঙ্গে গণভোট সম্পর্কে সর্বস্তরের মানুষ যেন সচেতন হন—এ আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সবাইকে গণভোট সম্পর্কে অবগত ও সচেতন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (গতকাল) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা”-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

পুলিশ সুপার শরিফ উদ্দীন তার বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেকের যেমন পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি দেশের প্রতিও আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ একটি সত্যিকারের সোনার বাংলাদেশে পরিণত হবে।

মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬