চট্টগ্রাম ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

Rab-13 Drug Raid, Aditmari Drug News, Phensedyl Seizure Bangladesh, Woman Drug Dealer Arrested, Lalmonirhat Crime News

মহিষতুলিতে র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলি এলাকায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার র‌্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিষতুলি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহিষতুলি গ্রামের বাসিন্দা মো. সুমদ্দিন (৪৫)-এর নিজ বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাপ, ৯৮ বোতল ফেন্সিডিল এবং ১৩৩ বোতল ফেয়ারওয়েলসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী মোছা. সুফিয়া খাতুন ওরফে আয়না বেগম (৪০) কে গ্রেফতার করা হলেও তার স্বামী সুমদ্দিন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সুফিয়া খাতুন জিজ্ঞাসাবাদে জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে আদিতমারীসহ আশপাশের এলাকায় বিভিন্ন কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‌্যাব-১৩ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

Rab-13 Drug Raid, Aditmari Drug News, Phensedyl Seizure Bangladesh, Woman Drug Dealer Arrested, Lalmonirhat Crime News

মহিষতুলিতে র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬