চট্টগ্রাম ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রি, ঝুঁকিতে জনস্বাস্থ্য

গোপালগঞ্জে ঔষধ প্রশাসনের অবহেলায় নীতিমালাবিহীন অসংখ্য অবৈধ ফার্মেসী

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ঔষধ প্রশাসনের তদারকির অভাবে জেলার বিভিন্ন এলাকায় নীতিমালা না মেনেই পরিচালিত হচ্ছে অসংখ্য অবৈধ ফার্মেসী।

এসব ফার্মেসীতে নেই কোনো সাইনবোর্ড, নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের ব্যবস্থা, ভাউচার প্রদান কিংবা অনুমোদিত ফার্মাসিস্ট। অধিকাংশ ক্ষেত্রেই প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা হচ্ছে ঔষধ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

অভিযোগ রয়েছে, অনেক ফার্মেসীতে রোগীর প্রয়োজন না বুঝেই ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী ঔষধ বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়ছেন রোগীরা। প্রতারিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা।

অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানি বাজারে রুবেল মোল্লা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি বড় ফার্মেসী পরিচালনা করে আসছেন। ওই ফার্মেসীতে নেই কোনো সাইনবোর্ড।

ভাঙাচোরা টিনের ঘরে কোনো ধরনের সরকারি নীতিমালা অনুসরণ না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। একাধিকবার সতর্ক করা হলেও নীতিমালা অনুযায়ী ফার্মেসী পরিচালনায় তার আগ্রহ নেই বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, ওই ফার্মেসী থেকে প্রতিদিন ২০ হাজার টাকার বেশি ঔষধ বিক্রি হয়ে থাকে।

এছাড়াও সদর উপজেলার রঘুনাথপুর, সোনাকুড়, সিলনা, সাতপাড়সহ জেলার বিভিন্ন এলাকায় একইভাবে নীতিমালা না মেনে অসাধু ব্যবসায়ীরা ফার্মেসী পরিচালনা করছে। সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ ফার্মেসীর অস্তিত্ব পাওয়া গেছে। তবে অজ্ঞাত কারণে এসব ফার্মেসীর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ঔষধ প্রশাসন।

এ বিষয়ে গোপালগঞ্জ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক বিথী রানী মন্ডল বলেন, “জনবল সংকট, যানবাহনের অভাব এবং জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে অবৈধ ফার্মেসীগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।”

সচেতন মহলের দাবি, জনস্বার্থে দ্রুত অবৈধ ফার্মেসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মনিটরিং জোরদার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ বিক্রি, ঝুঁকিতে জনস্বাস্থ্য

গোপালগঞ্জে ঔষধ প্রশাসনের অবহেলায় নীতিমালাবিহীন অসংখ্য অবৈধ ফার্মেসী

আপডেট সময় : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬