চট্টগ্রাম ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফুলবাড়ীর খলিশাকোঠাল সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণ ঘিরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধায় পতাকা বৈঠক

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন | কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বাংলাদেশের অংশের কাছাকাছি এলাকায় রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকটে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকে উভয় দেশের ছয়জন করে মোট ১২ জন সীমান্তরক্ষী সদস্য অংশগ্রহণ করেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের অভ্যন্তরে পুরোনো একটি সড়ক রয়েছে, যা সীমান্ত থেকে মাত্র ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। ওই সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু করে বিএসএফ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতের বেলায় গোপনে সড়ক নির্মাণকাজ চালানো হচ্ছিল। ইতোমধ্যে প্রায় অর্ধ কিলোমিটার অংশে কাজ সম্পন্ন করা হয়। বিষয়টি নজরে আসার পর বিজিবি একাধিকবার নির্মাণকাজ বন্ধের চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার জানান, রাতের আঁধারে নির্মাণকাজ চলতে থাকায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করে এবং শেষ পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয়।

বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকেলে জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফুলবাড়ীর খলিশাকোঠাল সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণ ঘিরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধায় পতাকা বৈঠক

আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬