চট্টগ্রাম ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান: কত টাকা প্রাইজমানি, পরের আসর বসছে বাংলাদেশে

রাজু আহমেদ, ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কোটি দর্শকের চোখ এখন এই ম্যাচে, যা এশিয়া নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা)। রানার্স-আপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)।

গত আসরের তুলনায় এবারের প্রাইজমানি বেড়েছে। ২০২২ সালে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ডলার, আর ২০২৩ সালের ওয়ানডে আসরে প্রাইজমানি ছিল ২ লাখ ৫০ হাজার ডলার। এতে বোঝা যায়, এশিয়া কাপের বাণিজ্যিক মূল্য ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে প্রায় ২৮ হাজার দর্শক উপভোগ করছেন ভারত-পাকিস্তানের এই মহারণ।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী এশিয়া কাপ ২০২৭ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবার টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে, যা আগামী বিশ্বকাপের প্রস্তুতিকে আরও জোরদার করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান: কত টাকা প্রাইজমানি, পরের আসর বসছে বাংলাদেশে

আপডেট সময় : ০৭:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫