চট্টগ্রাম ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তীব্র শীতে কৃষি শ্রমিক সংকট, ঝুঁকিতে ভুট্টা–আলু–তামাক চাষ

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছে আদিতমারীর কৃষকেরা

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা, শীতল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। হিমেল বাতাস আর তীব্র শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা।
উপজেলার ভেলাবাড়ি, দুর্গাপুর, মোগলহাট, লোহাকুচি, বলাইহাট, মহিষতুলি ও শঠিবাড়ীসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তা, ধরলা, মালদহ ও রত্নাই নদীর তীরবর্তী গ্রাম এবং দুর্গম চরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও কৃষি শ্রমিকরা। অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য না থাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। এতে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামের কৃষক চক্রধর বর্মন (৬৫) জানান, প্রচণ্ড ঠান্ডার কারণে অধিকাংশ কৃষি শ্রমিক মাঠে কাজ করতে আগ্রহী হচ্ছে না। অথচ এই সময়ে ভুট্টা, আলু ও তামাক খেতের পরিচর্যা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যেও আমাদের নিজেকেই মাঠে কাজ করতে হচ্ছে। আমরা ফসল না ফলালে দেশের মানুষ খাবে কী?”
একইভাবে আমতলা গ্রামের কৃষক বিমল চন্দ্র (৩২) বলেন, “হাড় কাঁপানো ঠান্ডায় কৃষি শ্রমিক না পাওয়ায় জ্যাকেট ও মাফলার পরে নিজেকেই মাঠে কাজ করতে হচ্ছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমরা কাজ করি—না করলে দেশের মানুষের খাদ্য জোগাবে কে?”
এ বিষয়ে আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফারুক হোসেন বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে যদি কৃষকরা নিয়মিত মাঠে কাজ না করতে পারেন, তবে ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। কয়েকদিন তীব্র শীত অব্যাহত থাকলে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তীব্র শীতে কৃষি শ্রমিক সংকট, ঝুঁকিতে ভুট্টা–আলু–তামাক চাষ

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছে আদিতমারীর কৃষকেরা

আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫