চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শেখেরকোলায় জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ, পরিবারে চরম দুর্ভোগ

বগুড়ার শেখেরকোলায় একমাত্র রাস্তা বন্ধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জুয়েল গাবতলি, বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নূরইল পূর্বপাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুরাদুজ্জামান মুরাদ। তিনি জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ১৭৬৫ নং কবলা দলিলের মাধ্যমে ঠান্ডা মিয়ার কাছ থেকে সাড়ে ১১ শতক জমি ক্রয় করেন। ওই সময় ঠান্ডা মিয়া তার নিজস্ব জমি থেকে প্রায় অর্ধ শতক জায়গা রাস্তা হিসেবে সংরক্ষণ করে দেন, যাতে ছালমা বেগম ও তার পরিবার সহজে যাতায়াত করতে পারেন।

কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী—আকবর আলী, আবু জাফর, জুঁই মনি স্মৃতি ও সিদ্দিক—২০২৩ সালের ২৭ জানুয়ারি বেআইনিভাবে জমিটি দখল করে পথ বন্ধ করে দেন। ফলে ওই পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য দুই বছর ধরে চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে তারা বাধ্য হয়ে অন্যের জমির ড্রেন দিয়ে যাতায়াত করছেন, যা বর্ষা মৌসুমে ভয়াবহ ভোগান্তির কারণ হচ্ছে।

মুরাদুজ্জামান অভিযোগ করেন, রাস্তা খুলে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানালেও বিবাদীরা ভয়ভীতি, হুমকি এবং শারীরিক ক্ষতির চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানা পুলিশসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার পরিবারের নিরাপদ যাতায়াতের একমাত্র রাস্তা পুনরুদ্ধারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শেখেরকোলায় জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ, পরিবারে চরম দুর্ভোগ

বগুড়ার শেখেরকোলায় একমাত্র রাস্তা বন্ধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০৩:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫