চট্টগ্রাম ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩৬টি পরিবারের জন্য নির্মিত আধাপাকা ঘর; আরও ৯৮টি ঘরের নির্মাণকাজ চলছে

গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ, নান্দাইলে যাত্রা শুরু ‘স্বপ্নবাড়ি’র

হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৮:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘদিনের গৃহহীনতা ও জরাজীর্ণ ঘরে বসবাসের কষ্ট থেকে মুক্তির নতুন আশার নাম ‘স্বপ্নবাড়ি’। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর উদ্যোগ ও পরিকল্পনায় গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় নির্মিত এসব আধাপাকা ঘর ইতোমধ্যে অসহায় ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর শুরু হয়ছিল।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন এবং উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র ও প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ে নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামের ৩৬টি হতদরিদ্র ও গৃহহীন পরিবারের জন্য আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী দিনে মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের পাঁচটি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি উপকারভোগীদের কাছেও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

এদিকে, গৃহহীন মানুষের জন্য নেওয়া এ উদ্যোগের পরবর্তী ধাপে আরও ৯৮টি ‘স্বপ্নবাড়ি’ নির্মাণের কাজ এগিয়ে চলছে। নির্মাণকাজ শেষ হলে এসব ঘরও অসহায় ও ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে।

নান্দাইলের নিম্নআয়ের অনেক পরিবার দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বৃষ্টি হলে ঘরের ছাউনি দিয়ে পানি পড়া, সন্তানদের নিয়ে অনিরাপদ পরিবেশে বসবাস এবং সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি মাথা গোঁজার স্থায়ী জায়গার অভাব ছিল তাদের নিত্যদিনের বাস্তবতা।

নতুন ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। মোয়াজ্জেমপুর এলাকার সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, সন্তানদের নিয়ে এতদিন অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। নতুন ঘর পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং এটিকে নিজের ‘স্বপ্নের ঠিকানা’ হিসেবে উল্লেখ করেন।

সৈয়দগাঁও গ্রামের বিধবা হামিদা খাতুনও নতুন ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন সন্তানদের নিয়ে ভাঙা ঘরে বসবাসের পর নিরাপদ একটি ঘর পাওয়ায় তাঁর পরিবারের অনিশ্চয়তা অনেকটাই কমেছে বলে জানান তিনি।

‘স্বপ্নবাড়ি’ উদ্যোগের উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের মানুষের কাছে তাঁর অঙ্গীকার ছিল এলাকায় কোনো জরাজীর্ণ ঘর থাকবে না এবং অসহায় মানুষের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে উপজেলার গৃহহীন ও অসহায় পরিবারগুলোকে এ উদ্যোগের আওতায় আনার কথা জানান তিনি।

‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে নান্দাইল পৌরসভায় ৩২৫ মিটার ইউনিব্লক সড়ক উন্নয়নকাজেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

নান্দাইলে ৩৬টি পরিবারের হাতে ‘স্বপ্নবাড়ি’র চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে গৃহহীন মানুষের নিরাপদ আবাসনের উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পরবর্তী ধাপে আরও ৯৮টি ঘর নির্মাণ ও হস্তান্তর করা গেলে উপজেলার আরও বহু অসহায় পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩৬টি পরিবারের জন্য নির্মিত আধাপাকা ঘর; আরও ৯৮টি ঘরের নির্মাণকাজ চলছে

গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ, নান্দাইলে যাত্রা শুরু ‘স্বপ্নবাড়ি’র

আপডেট সময় : ০৮:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬