চট্টগ্রাম ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, সাম্য ও নৈতিক শিক্ষার ওপর আলোচনা; দেশ-জাতি ও শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ দোয়া

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কটিয়াদী (কিশোরগঞ্জ) | ২৬ আগস্ট ২০২৬:
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন, জীবনাদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান স্মরণে বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১২ রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে মহানবী (সা.)-এর জীবনী, কর্ম ও আদর্শের ওপর বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম মাহফুজ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বজনীন নৈতিকতা, মানবপ্রেম, সাম্য, ইনসাফ, শিক্ষা ও উত্তম চরিত্রের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, মহানবী (সা.) মানুষের মাঝে শান্তি, ন্যায়, মানবিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবন ও আদর্শ বর্তমান সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও সুশৃঙ্খল জীবন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা পর্ব শেষে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে মিলাদ পাঠ ও দরুদ শরিফ পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, সাম্য ও নৈতিক শিক্ষার ওপর আলোচনা; দেশ-জাতি ও শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ দোয়া

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬