চট্টগ্রাম ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

শিক্ষার গুণগত মান উন্নয়নে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা

সাংবাদিক মো. আল আমিন, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদগাহ, কক্সবাজার | ২৫ আগস্ট ২০২৬ : কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন, গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত।

সভায় যোগ দিতে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন উপস্থিত হলে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

পরে স্বাগত বক্তব্যে সভাপতি কামাল উদ্দিন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালনা পর্ষদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবির, শিক্ষক প্রতিনিধি মো. রেজাউল করিম, সিনিয়র শিক্ষক এস.এম. তারিকুল হাসান, সহকারী শিক্ষক আব্দুল খালেক মিশু, দেলোয়ার হোসাইন সাঈদী, হাবিবুল্লাহ খালেদ, নুরুল হুদা, আশিকুর রহমান, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোজাম্মেল হক ও ইফফাত সানিয়া।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পূণাম পাল, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, রাশেদা কাউসার, নুরুল আবছার, নুসরাত সুলতানা, গ্রন্থাগারিক ফাতেমা বেগম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন, শাহজালাল মুনির, অশ্রু রায়, আবু বক্কর সিদ্দিক, অফিস সহকারী শামসুল আলম ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট আনিসুর রহমান।

কর্মচারীদের মধ্যে সুনন্দ দাশ, বাবুল কান্তি দাশ, বাবুল দাশ, সোনাধন মল্লিক, সাখাওয়াত হোসেন ও আলপনা পাল সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও মানসম্মত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

শিক্ষার গুণগত মান উন্নয়নে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা

আপডেট সময় : ১০:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬