চট্টগ্রাম ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্কিং করা সিএনজি টেম্পুর সঙ্গে ধাক্কা; একটি দরজা খুলে পড়ে যায়, পটিয়ায় ১৫ মিনিট থেমে মেরামত

সিএনজির ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের দুই দরজা ভাঙচুর, আহত ২

ফারুকুর রহমান বিনজু, পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া, চট্টগ্রাম | ২৪ আগস্ট ২০২৬ :
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইনের পাশে পার্কিং করে রাখা একটি সিএনজি টেম্পুর ধাক্কায় ট্রেনের দুটি দরজা ভাঙচুর হয়েছে। এ ঘটনায় ট্রেনের দুই যাত্রী হাতে আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেসের ৮১৬ নম্বর ট্রেনটি বোয়ালখালী উপজেলা অতিক্রম করার সময় খাজা মার্কেট ও পালকি ক্লাবের সামনে রেললাইনের পাশে পার্কিং করে রাখা একটি সিএনজি টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের দুটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি দরজা খুলে রেললাইনের পাশে পড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনার পর খুলে পড়া দরজাটি বোয়ালখালী থানা হেফাজতে রাখা হয়েছে।

বোয়ালখালী রেলস্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ২৪ আগস্ট কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সঙ্গে খাজা মার্কেট ও পালকি ক্লাবের সামনে পার্কিং করে রাখা সিএনজি টেম্পুর ধাক্কা লাগে। এতে ট্রেনের দুটি দরজা ভেঙে যায় এবং একটি দরজা খুলে নিচে পড়ে যায়।

স্থানীয়দের দাবি, সিএনজি টেম্পুর ভেতরে থাকা দুই যাত্রী হাতে আঘাত পান। পরে তাদের ট্রেন থেকে নেমে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেখা যায়।

এদিকে পটিয়া রেলস্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে পর্যটক এক্সপ্রেস পটিয়া রেলস্টেশনে পৌঁছায়। এ সময় পরিচালকের কক্ষের দরজাটি ঝুলন্ত অবস্থায় এবং মাঝের একটি রেকের দরজা ছাড়াই ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। দরজা মেরামতের জন্য ট্রেনটি সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করে।

ঘটনার পর পটিয়া ও বোয়ালখালীর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যস্ততম রেললাইনের পাশে কীভাবে সিএনজি টেম্পু পার্কিং করা হয়, সেটি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসা উচিত ছিল।

স্থানীয়রা আরও বলেন, এর আগেও রেললাইনে সিএনজি ও মোটরসাইকেলের সঙ্গে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এরপরও রেললাইনের পাশে অবৈধভাবে যানবাহন রাখা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

তাদের প্রশ্ন, রেললাইনের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ পার্কিং চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটবে না—এর নিশ্চয়তা কোথায়?

স্থানীয়দের দাবি, রেললাইনের পাশে অবৈধ পার্কিং বন্ধ, রেলপথের নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কার্যকর নজরদারি বাড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্কিং করা সিএনজি টেম্পুর সঙ্গে ধাক্কা; একটি দরজা খুলে পড়ে যায়, পটিয়ায় ১৫ মিনিট থেমে মেরামত

সিএনজির ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের দুই দরজা ভাঙচুর, আহত ২

আপডেট সময় : ০৬:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬