চট্টগ্রাম ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মো. আল আমিন, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া, কক্সবাজার | ২৫ আগস্ট ২০২৬ : ‘সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এ দুটি স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ধারাবাহিক মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল বাজার এলাকায় চকরিয়া থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি কৈয়ারবিল বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা এবং মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও বৃহত্তর সমাজেও ছড়িয়ে পড়ে।

মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃত্বের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যারা মাদকাসক্ত হয়ে পড়ছে, তাদের অনেকেই কোনো না কোনোভাবে অন্যের প্ররোচনা বা প্রভাবে নেশায় জড়িয়ে পড়ছে। তাই সন্তান কখন কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে চলাফেরা করছে—সেদিকে অভিভাবকদের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মাদকবিরোধী ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬