চট্টগ্রাম ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সারের জন্য দুই শতাধিক কৃষকের অপেক্ষা, ডিলার পয়েন্ট না খোলায় উত্তেজনা; পুলিশের তৎপরতায় ৩৩ বস্তা সার ফেরত

কুড়িগ্রামে গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

মো. কাজল ইসলাম | কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ২৩ আগস্ট ২০২৬ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ট্রেডার্স ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুই শতাধিক কৃষক সারের জন্য ডিলার পয়েন্টের সামনে অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ইউরিয়া সারের বস্তা নিয়ে যেতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, এ সময় কৃষকরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে যান।

স্থানীয়দের দাবি, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্স পর্যাপ্ত বরাদ্দ পাওয়ার পরও কৃষকদের কাছে সার সঠিকভাবে সরবরাহ করছিল না। স্থানীয় সূত্র অনুযায়ী, ডিলার পয়েন্টটির মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে প্রায় ৩৪০ বস্তা সার মজুত ছিল।

তবে সার সংকট ও চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় পরিস্থিতির অবনতি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনের পরিমাণ আরও কম ছিল। ফলে সার না পাওয়ার আশঙ্কা থেকে কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা অবশিষ্ট সার হেফাজতে নেয়। এ সময় কৃষকরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, তিনি সারাদিন জেলা পর্যায়ের একটি সভায় ছিলেন। এ কারণে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত নন।

ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে সার সংকট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকদের দাবি, চলতি মৌসুমে কৃষিকাজ অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

মো. কাজল ইসলাম | কুড়িগ্রাম প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সারের জন্য দুই শতাধিক কৃষকের অপেক্ষা, ডিলার পয়েন্ট না খোলায় উত্তেজনা; পুলিশের তৎপরতায় ৩৩ বস্তা সার ফেরত

কুড়িগ্রামে গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬