চট্টগ্রাম ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ায় জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা

রিজভীর নতুন দায়িত্বে কুড়িগ্রামে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের শাপলা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

কুড়িগ্রামে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ এবং জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে তারা এ সিদ্ধান্তকে কুড়িগ্রামবাসীর জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভীকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তারা রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলের বিভিন্ন কর্মসূচিতে রুহুল কবির রিজভী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে তিনি যেভাবে নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন, নতুন দায়িত্বেও একইভাবে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেবেন বলে তারা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ায় জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা

রিজভীর নতুন দায়িত্বে কুড়িগ্রামে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস

আপডেট সময় : ১১:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬