দক্ষিণ জয়নগর এলাকায় কারখানা ও গোডাউনে কোস্ট গার্ডের অভিযান; জব্দ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর
দৌলতখানে পলিথিন কারখানা ও গোডাউনে কোস্ট গার্ডের অভিযান
- আপডেট সময় : ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলা।
অভিযানকালে সন্দেহজনক একটি কারখানা ও একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ১ হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। একইসঙ্গে মোঃ শাহাবুদ্দীন (৩৯) নামে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, পরবর্তীতে দৌলতখান, ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা-এর কাছে হস্তান্তর করা হয়েছ
পরিবেশ অধিদপ্তরের প্রকাশিত বিভিন্ন অভিযানের তথ্যেও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও পলিথিন জব্দের তথ্য রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, উৎপাদন ও সরবরাহ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির পরিচয়:
মোঃ শাহাবুদ্দীন (৩৯)
পিতা: আবুল বাশার মাতুব্বর
মাতা: আফুন্নেছা
ঠিকানা: ২৬ নং কাজী রিয়াজ উদ্দীন রোড, পোস্তা-১২১১, লালবাগ, ঢাকা।














