চট্টগ্রাম ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা থেকে তেঁতুলিয়াগামী বাসটি ভোরে মন্নাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে; পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ১৯ যাত্রী উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সালকি পরিবহন, গুরুতর আহত ১৯

আব্দুল্লাহ্ আল মামুন
  • আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়, বোদা | ২০ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে সালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বোদা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালকি পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। পথে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে বোদা থানা, বোদা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকারীরা খাদে পড়ে থাকা বাসটির ভেতর ও আশপাশে তল্লাশি চালিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের বোদা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম জহর বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বাসটিতে থাকা এক মধ্যবয়সী নারী যাত্রী সাঁতার জানায় কয়েকজন শিশুকে উদ্ধার করে বাসের ওপরের দিকে উঠতে সহায়তা করেন বলে জানা গেছে।

পঞ্চগড় জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. খোরশেদ আলম বলেন, মন্নাপাড়া এলাকায় ঢাকা থেকে তেঁতুলিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বোদা থানা ও বোদা হাইওয়ে থানার সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি আরও জানান, আহত যাত্রীদের বোদা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতরে ও আশপাশে সম্পূর্ণভাবে তল্লাশি চালান, যাতে কোনো যাত্রী ভেতরে আটকে বা পড়ে না থাকেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা থেকে তেঁতুলিয়াগামী বাসটি ভোরে মন্নাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে; পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ১৯ যাত্রী উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সালকি পরিবহন, গুরুতর আহত ১৯

আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬