চট্টগ্রাম ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

পরিবেশ সুরক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নান্দাইলে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি

নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও মানবিক সহায়তা

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল, ময়মনসিংহ | ১৮ আগস্ট ২০২৬ঃ ময়মনসিংহের নান্দাইলে পরিবেশ সুরক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি ও অসহায় মানুষের সহায়তায় ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সদরে সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের বিশেষ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব একেএম মোস্তফা।

কর্মসূচির অংশ হিসেবে নান্দাইলের নরসুন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
এ ছাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাহানা নাজনীন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ বলেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজ ও পরিবেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাহানা নাজনীন বলেন, নরসুন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী ও মুক্ত জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব একেএম মোস্তফা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় দেশসেবায় নিয়োজিত ছিলেন। অবসর গ্রহণের পরও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় রয়েছে তাদের। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ ফকির, সাধারণ সম্পাদক আবুল কালাম রফিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান লিটনসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য অবসরপ্রাপ্ত সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের এ উদ্যোগে একই সঙ্গে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং অসহায় মানুষের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। পরিবেশ, মৎস্যসম্পদ ও মানবিক সহায়তাকে একই কর্মসূচির আওতায় নিয়ে আসায় এটিকে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবেশ সুরক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নান্দাইলে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি

নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও মানবিক সহায়তা

আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬