চট্টগ্রাম ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘Heroes’, ‘Nashville’ ও ‘Scream’খ্যাত অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত ভক্ত ও সহকর্মীরা

আর নেই ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। ‘হিরোস’, ‘ন্যাশভিল’ ও ‘স্ক্রিম’ সিনেমা সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

রোববার (১৬ আগস্ট) তার মৃত্যু হয়। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার ও মুখপাত্র। তবে হেইডেন প্যানেটিয়েরের মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

হেইডেনের বাবা স্কিপ প্যানেটিয়ের এক বিবৃতিতে মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, হেইডেন ছিলেন অসাধারণ একজন মানুষ, যিনি তার পরিবার-পরিজন, পরিচিতজন এবং পর্দায় তাকে দেখা লাখো দর্শকের জীবনে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান তিনি।

১৯৮৯ সালের ২১ আগস্ট নিউইয়র্কে জন্ম হেইডেন প্যানেটিয়েরের। মাত্র ১১ মাস বয়সে বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। ছোট বয়সেই টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।

অ্যানিমেটেড চলচ্চিত্র ‘A Bug’s Life’-এ ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘Remember the Titans’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন হেইডেন।

হেইডেন প্যানেটিয়েরের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ২০০৬ সালে। এনবিসির জনপ্রিয় সিরিজ ‘Heroes’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত হন তিনি।

সিরিজটিতে অতিমানবীয় ক্ষমতার অধিকারী এক তরুণীর চরিত্রে তার অভিনয় দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। ‘Heroes’ ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চার মৌসুম প্রচারিত হয়।

‘Heroes’-এর পর ‘Nashville’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার আরেকটি দিক তুলে ধরেন হেইডেন।

কান্ট্রি সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিরিজটির জন্য গানও রেকর্ড করেন তিনি। এই চরিত্রের জন্য দুইবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।

হেইডেন প্যানেটিয়ের ‘Scream 4’ এবং ‘Scream 6’ সিনেমায় কিরবি রিড চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এবং তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত চরিত্র হয়ে ওঠে।

পর্দায় সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনে দীর্ঘদিন নানা সমস্যার সঙ্গে লড়াই করেছেন হেইডেন। বিষণ্নতা, উদ্বেগ, অ্যালকোহল ও আসক্তির অভিজ্ঞতা নিয়ে তিনি বিভিন্ন সময়ে প্রকাশ্যে কথা বলেছেন।

২০১৫ সালে ‘Nashville’-এর শুটিং চলাকালীন পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে নিজের মাতৃত্ব, প্রসব-পরবর্তী বিষণ্নতা এবং আসক্তি থেকে বেরিয়ে আসার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন অভিনেত্রী।

ইউক্রেনীয় সাবেক হেভিওয়েট বক্সার ভ্লাদিমির ক্লিচকোর সঙ্গে সম্পর্কে ছিলেন হেইডেন। ২০১৪ সালে তাদের কন্যা কায়া ক্লিচকোর জন্ম হয়।

পরবর্তী সময়ে মেয়ের দেখাশোনার দায়িত্ব মূলত ক্লিচকোর কাছে থাকে। মেয়েকে নিয়ে নিজের আবেগ ও মাতৃত্বের অভিজ্ঞতার কথাও বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন হেইডেন।

জীবনের কঠিন অধ্যায়গুলো নিয়ে ২০২৬ সালে স্মৃতিকথা প্রকাশ করেন হেইডেন প্যানেটিয়ের। ‘This Is Me: A Reckoning’ নামের বইটিতে তারকা খ্যাতি, মাতৃত্ব, মানসিক সংগ্রাম, আসক্তি এবং পুনরুদ্ধারের অভিজ্ঞতা উঠে এসেছে।

মাত্র ৩৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। ‘Heroes’-এর ক্লেয়ার বেনেট, ‘Nashville’-এর জুলিয়েট বার্নস কিংবা ‘Scream’-এর কিরবি রিড—বিভিন্ন চরিত্রে হেইডেন প্যানেটিয়েরের অভিনয় দীর্ঘদিন দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘Heroes’, ‘Nashville’ ও ‘Scream’খ্যাত অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত ভক্ত ও সহকর্মীরা

আর নেই ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬