চট্টগ্রাম ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপালগঞ্জ পৌরসভার চর সোনাকুরে ডিবির অভিযান; মোবাইলে পাওয়া গেছে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ

গোপালগঞ্জে ৫১ অনলাইন জুয়ার অ্যাপসহ পেশাদার জুয়ার এজেন্ট গ্রেপ্তার

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ১৭ আগস্ট ২০২৬: গোপালগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. শিপন মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ এ-সংক্রান্ত কার্যক্রমে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপালগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর সিও অফিস মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে শিপন মিয়ার রিকশার গ্যারেজে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় তাকে আটক করা হয়। ডিবির সদস্যরা তার কাছ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করেন।

ডিবি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনটি পর্যালোচনা করে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল থাকার তথ্য পাওয়া যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিপন মিয়া এসব অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলছিলেন এবং তাকে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তার শিপন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা। তিনি মৃত বিলায়েত মিয়ার ছেলে এবং সুপিয়া বেগমের সন্তান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিপন মিয়ার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় নিয়মিত মামলা করা হয়েছে। উল্লেখ্য, অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ প্রণীত হয়েছে। আইনটি ১ জুলাই ২০২৬ গেজেটে প্রকাশিত হয়।

নতুন আইনে অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং, বাজিকর, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্মসহ বিভিন্ন জুয়া-সংশ্লিষ্ট কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে।

এ ঘটনায় অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ পৌরসভার চর সোনাকুরে ডিবির অভিযান; মোবাইলে পাওয়া গেছে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ

গোপালগঞ্জে ৫১ অনলাইন জুয়ার অ্যাপসহ পেশাদার জুয়ার এজেন্ট গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬