চট্টগ্রাম ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বুধহাটা বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান; মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা

এস.এম মুস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৯:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) | ১৭ আগস্ট ২০২৬: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও একটি তেল মিলে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক রহিজ আহমেদ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০০৮-এর ২৪(১) ধারায় বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এবং সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধারায় ভাই ভাই ওয়েল মিলের স্বত্বাধিকারী উদয় সাধুকে ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মোবাইল কোর্টের আওতায় বুধহাটা বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছ ও মাংসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ওজন ও পরিমাপসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সতর্ক করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বাজারে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বুধহাটা বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান; মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা

আপডেট সময় : ০৯:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬