চট্টগ্রাম ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

নান্দাইলের হিজলজানি এলাকায় রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়; কথা বলতে না পারায় নাম-ঠিকানা জানা যায়নি

নান্দাইলে রেললাইনের পাশ থেকে বাকপ্রতিবন্ধী শিশু উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ, নান্দাইল | ১৪ আগস্ট ২০২৬: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রেললাইনের পাশ থেকে কান্নারত অবস্থায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি কথা বলতে না পারায় তার নাম-ঠিকানা ও পরিবারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তার পরিচয় ও পরিবারের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের হিজলজানি এলাকায় রেললাইনের পাশ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

খবর পেয়ে নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের গাংগাইল ইউনিয়নের শিশু সুরক্ষা সমাজকর্মী ইয়াসমিন আক্তার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আইনি প্রক্রিয়া ও শিশুটির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে স্থানীয় সমাজসেবক আব্দুল খালেকের জিম্মায় দেওয়া হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সমাজসেবক আব্দুল খালেক ও সমাজকর্মী ইয়াসমিন আক্তার শিশুটিকে নান্দাইল প্রেসক্লাবে নিয়ে আসেন। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন। পরে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল মোবাইল ফোনে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) ঘটনাটি বিস্তারিত অবহিত করেন।

পরবর্তীতে থানার ওসির পরামর্শক্রমে শিশুটিকে পুনরায় সমাজসেবক আব্দুল খালেকের জিম্মায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়।
উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে অক্ষম হওয়ায় তার কাছ থেকে নাম, ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানা সম্ভব হয়নি। ফলে শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করতে স্থানীয় প্রশাসন, সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।
শিশুটিকে কেউ চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানা থাকলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
১. মো.আব্দুল খালেক, সমাজসেবক, হিজলজানি গ্রাম — ০১৬১৩-৪০৫৬৭৬
২. ইয়াসমিন আক্তার, শিশু সুরক্ষা সমাজকর্মী, নান্দাইল সমাজসেবা অফিস — ০১৭৩৮-২৯৭৫১২
শিশুটির নিরাপত্তা ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার স্বার্থে তার পরিচয় শনাক্তে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নান্দাইলের হিজলজানি এলাকায় রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়; কথা বলতে না পারায় নাম-ঠিকানা জানা যায়নি

নান্দাইলে রেললাইনের পাশ থেকে বাকপ্রতিবন্ধী শিশু উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬