চট্টগ্রাম ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তেরখাদিয়া ও সপুরা এলাকায় র‍্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ মোবাইল কোর্ট অভিযান

রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় ৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ রবিউল ইসলাম মিনাল
  • আপডেট সময় : ১১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী, ১১ আগস্ট ২০২৬: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সাধারণ চলাচলের রাস্তা আটকে ইট, বালি ও ইটের খোয়া রাখার অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে র‍্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় অভিযান চালানো হয়।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন অমান্য করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। অভিযানে তাঁর সঙ্গে র‍্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি দল অংশ নেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব এবং রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীর রাস্তাঘাট সবার চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা বা রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তেরখাদিয়া ও সপুরা এলাকায় র‍্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ মোবাইল কোর্ট অভিযান

রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় ৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬