চট্টগ্রাম ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নয়াপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৯৩ পিস ইয়াবা

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পালিয়েছে আরও ২ জন

মিজানুর রহমান রিপন
  • আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী | ১১ আগস্ট ২০২৬: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২) নামে আরও দুই অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন খলিফা ও মো. রুমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার ব্যক্তি এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মহিপুর থানায় মামলা নম্বর-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বেল্লু হাওলাদারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নয়াপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৯৩ পিস ইয়াবা

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পালিয়েছে আরও ২ জন

আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬