চট্টগ্রাম ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে সৌদিফেরত জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ; মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে জাকির হোসেন (৩০) নামে সৌদিফেরত এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বাড়ির কাছের একটি বিলে টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন জাকির। কিছু সময় পর বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন এক স্বজন। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাতেই একই এলাকার তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)।
এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে আর কেউ জড়িত আছে কি না এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের ভূমিকা আরও স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে সৌদিফেরত জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ; মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬