চট্টগ্রাম ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চার মাসের দর্জি প্রশিক্ষণ শেষে সুবিধাবঞ্চিত চার প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ, ৪ প্রশিক্ষণার্থী পেলেন সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চার মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের শিক্ষার্থীদের সমাপনী এবং বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) উপজেলার দতা গ্রামের মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন, সনদপত্র ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মাদ্রাসার নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।

হাফিজ তানভির আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য দেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান এবং কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।

এ সময় এলাকার মুরব্বি আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষা কোর্সের শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুবিধাবঞ্চিত চারজন প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি মক্তবের সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দর্জি প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং কুরআন শিক্ষার মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানোই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চার মাসের দর্জি প্রশিক্ষণ শেষে সুবিধাবঞ্চিত চার প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ, ৪ প্রশিক্ষণার্থী পেলেন সেলাই মেশিন

আপডেট সময় : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬