চট্টগ্রাম ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচা ও বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মো: খলিলুর রহমান
  • আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি | ৯ আগস্ট ২০২৬: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য এবং বাগানগুলোর প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন। ভাসমান বাজারের কর্মচাঞ্চল্য ও স্থানীয় কৃষকদের পেয়ারা উৎপাদনের কার্যক্রমও তিনি কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

এ সময় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের প্রশংসা করেন। স্থানীয় কৃষকদের পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকাতেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার নয়নাভিরাম দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে।
মার্কিন রাষ্ট্রদূতের ভীমরুলী সফরকে স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকরা ইতিবাচকভাবে দেখছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ ভবিষ্যতে বাংলাদেশের পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনাকে আরও বাড়াতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচা ও বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬