চট্টগ্রাম ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জরিমানা; অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা প্রশাসনের

রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সোয়েল রানা
  • আপডেট সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, ৮ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির।
আদালত সূত্রে জানা যায়, টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে ড্রেজারসহ অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ায় মাসুদ রানা (৪০) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ অনাদায়ে কারাদণ্ডের বিধান রেখে তাৎক্ষণিকভাবে নগদে আদায় করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

জরিমানাপ্রাপ্ত মাসুদ রানা রুহিয়া থানার টাঙ্গন ব্যারেজ এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির বলেন, নদীর পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী এলাকা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জরিমানা; অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা প্রশাসনের

রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬