চট্টগ্রাম ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সাফল্যে পরিবার ও এলাকাবাসীর আনন্দ

২৩ মাস ২৩ দিনে ৩০ পারা কুরআন হিফজ, মুজাহিদুলের অনন্য সাফল্য

এস. এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআনুল কারিমের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মুজাহিদুল ইসলামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার পল্লীমঙ্গল গ্রামে। তাঁর পিতা রবিউল ইসলাম গাজী। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী মুজাহিদুল হিফজ শিক্ষায় মনোযোগ, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের পরিচয় দেন।

মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন নতুন সবক মুখস্থ করার পাশাপাশি পূর্বের মুখস্থ পড়া নিয়মিত ঝালাই করা হতো। আমুখতা ও দাওরের মাধ্যমে পুরোনো পড়া পুনরাবৃত্তি এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ছিল তাঁর হিফজ শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ধারাবাহিক অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি নির্ধারিত সময়ে ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করেন।

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা এম. আব্দুল হালিম বলেন, “কুরআনের হাফেজ তৈরি করা উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মুজাহিদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে, আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকলে অল্প সময়েও বড় অর্জন সম্ভব।”

তিনি মুজাহিদুল ইসলামের জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনা করার এবং কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার তাওফিক দান করেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে কুরআন হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, ইসলামী আদর্শ, শৃঙ্খলা, আমল-আখলাক এবং সুন্নাহভিত্তিক জীবনযাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মুজাহিদুল ইসলামের হিফজ সম্পন্নের ঘটনায় তাঁর পরিবার ও শিক্ষকদের পাশাপাশি সহপাঠী ও স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে মুজাহিদুল ইসলাম কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে একজন আদর্শ হাফেজ ও দ্বীনের খাদেম হিসেবে নিজেকে গড়ে তুলবেন।

মাদরাসা কর্তৃপক্ষ মুজাহিদুল ইসলামের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনযাত্রায় সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সাফল্যে পরিবার ও এলাকাবাসীর আনন্দ

২৩ মাস ২৩ দিনে ৩০ পারা কুরআন হিফজ, মুজাহিদুলের অনন্য সাফল্য

আপডেট সময় : ০৯:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬