চট্টগ্রাম ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাচা পদ্ধতিতে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ চাষ, কৃষি বিভাগের কারিগরি সহযোগিতায় আশাব্যঞ্জক ফলন

জুড়ীতে অসময়ে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ, দুই কৃষকের দৃষ্টান্ত

তিমির বনিক
  • আপডেট সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জুড়ী,মৌলভীবাজার | ৮ আগস্ট ২০২৬:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কৃষক সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে নতুন পদ্ধতিতে তরমুজ উৎপাদন করে তারা স্থানীয় কৃষকদের মধ্যেও সম্ভাবনার সৃষ্টি করেছেন।

দুই কৃষকের ক্ষেতে বর্তমানে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ রয়েছে। আকর্ষণীয় রং, উন্নত মান ও সুস্বাদের কারণে এসব জাতের তরমুজের বাজারে ভালো চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং কৃষকরাও তুলনামূলক ভালো দাম পাওয়ার আশা করছেন।

কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা ও পরামর্শ নিয়ে তিনি এ বছর প্রায় ২০ শতক জমিতে মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করেছেন। বৈরী আবহাওয়ার কারণে চাষাবাদে কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত ফলন আশাব্যঞ্জক হয়েছে।

তিনি বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে ফলন আরও ভালো হতো। এবার সফলতা পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে।”
অন্য কৃষক সাইদুল ইসলাম বলেন, “নতুন পদ্ধতিতে চাষ শুরু করার সময় কিছুটা শঙ্কা ও ভয় ছিল। তবে কৃষি বিভাগের পরামর্শ মেনে কাজ করায় ভালো ফলন পেয়েছি। আশা করছি, এ চাষ থেকে লাভবান হতে পারব।”

জুড়ী উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি সিং বলেন, মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ এ এলাকায় একটি নতুন উদ্যোগ। কৃষকদের নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে এ সফলতা এসেছে। এই উদ্যোগ দেখে এলাকার অন্য কৃষকরাও নতুন প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, অসময়ে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। কম জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন ও অধিক লাভ করা সম্ভব। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী কৃষি কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকদের মতে, সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলামের এই উদ্যোগ শুধু তাদের ব্যক্তিগত সফলতা নয়, বরং জুড়ী উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। কৃষি বিভাগের কারিগরি সহযোগিতা এবং কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে অসময়ে তরমুজ চাষ এ অঞ্চলে একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে গড়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাচা পদ্ধতিতে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ চাষ, কৃষি বিভাগের কারিগরি সহযোগিতায় আশাব্যঞ্জক ফলন

জুড়ীতে অসময়ে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ, দুই কৃষকের দৃষ্টান্ত

আপডেট সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬