চট্টগ্রাম ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিপুলিয়ার ইটভাটা এলাকায় দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখার ক্রেডিট অফিসার ছিলেন।

হরিরামপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু, ঘাতক ট্রাকচালক আটক

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ফারুক প্রামানিককে (৩৩) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার পিপুলিয়ার ইটভাটা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মিজানুর রহমান মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। পেশাগতভাবে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালক ফারুক প্রামানিককে আটক করেন। পরে তাকে হরিরামপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ফারুক প্রামানিক কুষ্টিয়া সদর উপজেলার জয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি জয়নুল প্রামানিকের ছেলে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পিপুলিয়ার ইটভাটা এলাকায় দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখার ক্রেডিট অফিসার ছিলেন।

হরিরামপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু, ঘাতক ট্রাকচালক আটক

আপডেট সময় : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬