চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো এসি বাস উঠে যায় কৃষিশ্রমিক ও বাজারে থাকা মানুষের ওপর; শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর

বেপরোয়া গতির বলি ৬ জন, বগুড়া-নওগাঁ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে নওগাঁগামী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কৃষিশ্রমিক ও স্থানীয় বাজারে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। বাসটি বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই দ্রুতগতির বাসটি রাস্তার পাশে অবস্থানরত কৃষিশ্রমিক ও বাজার এলাকায় থাকা লোকজনের ওপর উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বাসটি আছড়ে পড়ার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো এসি বাস উঠে যায় কৃষিশ্রমিক ও বাজারে থাকা মানুষের ওপর; শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর

বেপরোয়া গতির বলি ৬ জন, বগুড়া-নওগাঁ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬