চট্টগ্রাম ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ’—প্রতিপাদ্যে কলেজ ক্যাম্পাস ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ৭ আগস্ট ২০২৬: ‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ—এটাই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম।

শুক্রবার (৭ আগস্ট) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

এ সময় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “আমাদের কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ববোধ থেকে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। শুধু নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রায় পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

কর্মসূচি থেকে সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, “চলুন সবাই ঐক্যবদ্ধ হই, পরিচ্ছন্ন জীবন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি। এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।”
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বিডি ক্লিনের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিচ্ছন্নতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ’—প্রতিপাদ্যে কলেজ ক্যাম্পাস ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬