চট্টগ্রাম ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাসিক ব্যবসায় উন্নয়ন সভায় দক্ষ মানবসম্পদ, গ্রাহকের আস্থা অর্জন ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বারোপ

বীমা সেবার মানোন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে আমতলীতে সোনালী লাইফের সভা

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলী উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায় উন্নয়ন সভা (Monthly Business Development Program) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে আমতলী পৌর শহরের সোনালী ব্যাংক শাখা ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র হেড অফিস ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. কাওছার উদ্দীন। তিনি বলেন, বীমা খাত মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই গ্রাহকের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে প্রতিটি কর্মকর্তা ও এজেন্টকে সততা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সেবার মান উন্নয়ন ও কার্যকর টিমওয়ার্কের মাধ্যমে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি দেশের বীমা শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে নতুন গ্রাহকসংযোগ বৃদ্ধি এবং বিদ্যমান গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী শাখার এজেন্ট মো. সুমন, তানজিলা, মো. রিজন, তারিকুল, রুবিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ ইউনিটের ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম, এজেন্ট মো. রিজন, মো. আরিফ বিল্লাহ এবং মো. ইমরান মোল্লা। তারা বলেন, প্রতিযোগিতামূলক বীমা বাজারে টিকে থাকতে হলে গ্রাহকবান্ধব সেবা, আধুনিক ব্যবস্থাপনা, নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।

ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় অর্ধশতাধিক কর্মকর্তা, কর্মচারী ও এজেন্ট অংশ নেন। শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মাসিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, সফল এজেন্টদের উৎসাহ প্রদান এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভার শেষপর্বে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করা, গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাসিক ব্যবসায় উন্নয়ন সভায় দক্ষ মানবসম্পদ, গ্রাহকের আস্থা অর্জন ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বারোপ

বীমা সেবার মানোন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে আমতলীতে সোনালী লাইফের সভা

আপডেট সময় : ০৬:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬