চট্টগ্রাম ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার অভিযোগ; কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে নিরাপত্তা ও বিচার নিশ্চিতের দাবি

কুড়িগ্রামে স্টার নিউজ প্রতিনিধি জুবায়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মো.কাজল ইসলাম
  • আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ৬ আগস্ট ২০২৬ : কুড়িগ্রামে স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

জানা যায়, গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন স্টার নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবায়ের। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির কিছু কর্মী তাকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান, সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, ইউনাইটেড প্রেসক্লাব-কুড়িগ্রামের আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশে স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার অভিযোগ; কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে নিরাপত্তা ও বিচার নিশ্চিতের দাবি

কুড়িগ্রামে স্টার নিউজ প্রতিনিধি জুবায়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ১০:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬