চট্টগ্রাম ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন; পরিবেশ সংরক্ষণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান

তিমির বনিক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার, বড়লেখা | ৬ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বড়লেখা উপজেলা শাখা। পরিবেশ সংরক্ষণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির নেতা বদরুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্মৃতিকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি মানিক দেব নাথ, বিপ্রজিৎ কাপালি, ইকবাল হোসেন এবং আবদুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিত দেব নাথ, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পাল, ছাদ উদ্দিন ও আহমেদ ফারুক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, আবদুস সালাম, উপদেষ্টা পরিষদের সদস্য শুভ্র দেব, সদস্য প্রবীর দাস, রবীন্দ্র নাথ, দেলোয়ার হোসেনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জুলাই শহীদদের স্মৃতিকে সম্মান জানানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন; পরিবেশ সংরক্ষণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬