চট্টগ্রাম ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগ; সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর মামলায় জিজ্ঞাসাবাদ চলছে, অন্য আসামিদের শনাক্তে তদন্ত অব্যাহত

এমপি এম নাসের রহমানকে নিয়ে এআই দিয়ে বিকৃত ভিডিও প্রচার: মামলায় একজন গ্রেপ্তার, তদন্তে ডিবি পুলিশ

তিমির বনিক
  • আপডেট সময় : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ৫ আগস্ট ২০২৬: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি তানভীর আহমেদ (৩০)। তিনি মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সংসদ সদস্য এম নাসের রহমানের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছবি সংযোজন করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ আগস্ট সকালে ফেসবুকে এম নাসের রহমানের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বিকৃত ভিডিও বিভিন্ন আইডি থেকে প্রচার হতে দেখা যায়। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট ও শেয়ার করা হয়। একটি নির্দিষ্ট ফেসবুক আইডি থেকেও ভিডিওটি প্রচারের অভিযোগ তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।
পুলিশ জানায়, ঘটনাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগ; সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর মামলায় জিজ্ঞাসাবাদ চলছে, অন্য আসামিদের শনাক্তে তদন্ত অব্যাহত

এমপি এম নাসের রহমানকে নিয়ে এআই দিয়ে বিকৃত ভিডিও প্রচার: মামলায় একজন গ্রেপ্তার, তদন্তে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬