চট্টগ্রাম ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান; শয়নকক্ষ থেকে উদ্ধার কোডেইনসমৃদ্ধ ১৩০ বোতল ফেয়ারডিল

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, র‍্যাব-১৩ এর অভিযান

মোঃ একরামুল ইসলাম আশিক
  • আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট | ৫ আগস্ট ২০২৬: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল কোডেইনসমৃদ্ধ নিষিদ্ধ মাদক ফেয়ারডিল জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, রংপুর।

র‍্যাব-১৩ জানায়, দেশের মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানির একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই গ্রামের বাসিন্দা ভোলা মিয়া (৪৬)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভোলা মিয়া হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের মৃত হাবেল মিয়ার ছেলে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১৩ আরও জানায়, উদ্ধার হওয়া ফেয়ারডিল একটি কোডেইনসমৃদ্ধ মাদকদ্রব্য, যা অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ এক বিবৃতিতে জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান; শয়নকক্ষ থেকে উদ্ধার কোডেইনসমৃদ্ধ ১৩০ বোতল ফেয়ারডিল

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, র‍্যাব-১৩ এর অভিযান

আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬